Home দেশের খবর ঢাকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করার দাবীতে ভূঞাপুরে মানববন্ধন

ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করার দাবীতে ভূঞাপুরে মানববন্ধন

0
106

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে অর্ন্তভুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে ক্রিকেট প্রেমীরা। শনিবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলাবাসীর আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে তারা রিয়াদের ধারের কাছেও নেই। বিশ^কাপে রিয়াদের মত সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। এজন্য ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অর্ন্তভুক্ত করার জন্য।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ক্রিকেট প্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার প্রমুখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here