সুখবর দিলেন নায়িকা দীঘি

ঢাকাই সিনেমার নায়িকা দীঘি এখন কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করলেন। ছবির নাম ‘জীবন জুয়া’। এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা।

‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। এর মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন। নির্মাতা বলেন, ‘এই গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। কিঙ্কর আহসানের লেখা তিনটি ভিন্ন গল্প নিয়ে ছবিটি আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন দীঘি। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবিটির নাম ‘দেয়াল’। এতে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু ও সালাহউদ্দিন লাভলুর মতো তারকার সঙ্গে দেখা যাবে দীঘিকে। ১ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *