রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার পূর্বাচল জয়বাংলা চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলের উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, আব্দুল সালাম, নবী হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিঠু খন্দকার প্রমুখ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *