বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা

পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। আজ রবিবার সকালে সাড়ে নয়টার এই অভিনেতা বাবা হয়েছেন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে এখন পলাশের স্ত্রী-সন্তান রয়েছে। তারা দুজনেই সুস্থ আছেন। এ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে এসেছে নতুন অতিথি। তবে তাদের বিষয়ের খবর প্রকাশ্যে আসে গত বছর ডিসেম্বরে। এ বিষয়ে পলাশ বলেন, ‘আমরা বিয়ে করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং যারা ভাবছেন যে, বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’

এদিকে, পলাশের স্ত্রীর নাফিসা রুম্মান মেহনাজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি কর্মরত আছেন একটি প্রতিষ্ঠানেও। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে বিয়ে করেন তারা।

উল্লেখ্য, পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই দর্শকমহলে বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *