Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ক্যাডেট কলেজ এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়েছেন

মির্জাপুরে ক্যাডেট কলেজ এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়েছেন

0
59

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজের-৫৭তম ব্যাচের ৪৭ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীই চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এতে করে বেশ আনন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা।

জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, মাহতাব, কাব্য, তাসনিম, শাফিউন, নূর, সুমন, পবিত্র, নোমান, আবিদ, নাইম, অমি, সোয়াইব, হাসনাইন, অরিত্র, আজাদ, শাওন, ছাব্বির, শিমুল, ইসতিয়াক, আলম, সাইদ, আদনান, তাওসীফ, আব্দুল্লাহ, তাওহীদ, নুহাদ, সাদীদ, ইসলাম, রঞ্জন, লুবান, ফেরদৌস, আলমাস, সাকিব, রোদেল, তাজওয়ার, সাবিক, সাকলায়েন, ফারহান, রুদ্র, হৃতম, হোসাম, রিসাল, আফনান, সিদ্দিকী, নাহিয়ান, রাফসান ও প্রাপ্ত।

এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল। এ অর্জন আমাদের একার নয় সারাদেশের। আশা করছি পরবর্তী দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here