ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নারীর লাশ উদ্ধার

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ের একটি নির্মানাধীন একতলা ভবনের ছাদ থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস মোড় এলাকার জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে কিছুক্ষণ পরে পথচারীরা গিয়ে এক নারীকে ছাদের ওপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করেন। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবীবুল্লাহ জানান, যেখানে ওই নারীর মরদেহ পাওয়া গেছে তার পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্বার করা হয়। ব্যাগের ভিতরে ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি পাওয়া যায়।

 

কার্ডটিতে শাহনাজ পারভিন, পিতা জালাল আহম্মেদ এবং এলাকা লেখা রয়েছে সদর উপজেলার পিপলিতা গ্রাম। এই কার্ডের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে এবং এটি হত্য না আত্মহত্যা সেটি তদন্ত করে উদঘটন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *