Home কৃষি, অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়ালো

দেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়ালো

0
251

দেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭৮ টাকা। নতুন এই দর আগামীকাল শুক্রবার (২১ জুলাই) থেকেই কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ জুলাই) নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ৭০১ টাকা।

গত মাসের ৭ ‍জুন সবশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। যা ৮ ‍জুন থেকে কার্যকর হয়। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৮ হাজার ৪৪৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮০ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয় ৬৭ হাজার ১২৬ টাকা।

এর আগে গত ২৮ মে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৬০ টাকা। এ দাম ২৯ মে থেকে কার্যকর হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here