ঘাটাইলে গাড়ির চাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শাহপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি এক পথচারীকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। মৃত ওই পথচারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লোকমান হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি থানায় রাখা হয়েছে। পরিচয় পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *