Home আলোচিত প্রেমের কথা স্বীকার করে বিয়ে নিয়ে যা বললেন তমা মির্জা

প্রেমের কথা স্বীকার করে বিয়ে নিয়ে যা বললেন তমা মির্জা

0
160

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে দর্শকমহলে। এতে তমা মির্জার সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় চুক্তি হওয়ার পর থেকে গুঞ্জন—এ নির্মাতার সঙ্গে প্রেম করছেন তমা মির্জা। বিষয়টি নিয়ে এর আগে অনেকবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন রাফি ও এ নায়িকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে আলাপকালে ব্যক্তিগত বিষয়েও কথা বলেন নায়িকা তমা মির্জা। সেখানে ব্যক্তিজীবনে প্রেম করছেন কিনা, তা জানতে চাওয়া হয় তার কাছে।

আলোচিত এ নায়িকা জবাবে বলেন, আমার জীবনে ভালোবাসা খুব কমই এসেছে। এটা সংখ্যায় বলার মতোও নয়। আমার ভালোবাসতে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার কারও প্রতি ভালোবাসা জন্ম নিলে সেটি সহজে যেতে চায় না বলেও জানান তমা মির্জা।

এছাড়া নির্মাতা রাফির সঙ্গে প্রেমের গুঞ্জন এবং বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে অভিনেত্রী অকপটে প্রেম করছেন বলে জানান। বলেন, প্রেম করি এটা সত্য। বিয়ে করেছি এ কথা এখনই শুনলাম। তবে আমি প্রেম করি, এটা সত্য, আমি সিঙ্গেল না।

২০১০ সালে এফ আই মানিক পরিচালিত “বলো না তুমি আমার” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরবর্তীতে “একবার বলো ভালোবাসি”, “মানিক রতন দুই ভাই”, “ইভটিজিং”, “তোমার মাঝে আমি”, “নদীজন”, “গেইম রিটার্নস”, “অহংকার”, “গ্রাস”, “গহীনের গান” সিনেমাগুলোতে দেখা যায় তাকে। এর মধ্যে ২০১৫ সালে “নদীজন” সিনেমাটির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here