Home দেশের খবর ঢাকা ২৪ ঘন্টায় সাড়ে ৪২ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার

২৪ ঘন্টায় সাড়ে ৪২ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার

0
58

টাঙ্গাইল প্রতিনিধি: এক দিন পর মুসলিম ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব ঈদুল আজহা। এই কোরবানী ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। ২৪ ঘন্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০ টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৫ জুন) রাত ১২ টা থেকে সোমবার (২৬ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পারাপার হয়েছে ২৪ হাজার ৮১৭ টি যানবাহন আর টোল আদায় হয় এক কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এছাড়া পশ্চিম টোল প্লাজায় পারাপার হয় ১৭ হাজার ৭৪৩টি যানবাহন। এতে টোল আদায় হয় এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। তিনি আরও জানান, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here