Home দেশের খবর সাঁথিয়া পৌরসভায় ৭২ কোটি টাকার বাজট ঘোষণা

সাঁথিয়া পৌরসভায় ৭২ কোটি টাকার বাজট ঘোষণা

0
131

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা )প্রতিনিধি: পাবনার সাঁথিয়া পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৫৬৩ টাকার বাজট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২জুন) দুপুরে সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুব আলম বাচ্চুর সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী আবু ঈসা শফিউল আলমের সঞ্চালনায় বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশনের (ম্যাব) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন।

আরও বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আরএমও ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর কমিশনার কামরুজ্জামান ঝুনু, আবু সাইদ প্রমুখ।

জনসম্মুখে বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক আব্দুল বারিক। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, কাউন্সিলরবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here