সংসার ভাঙার খবরে মুখ খুললেন নেহা কক্কর

কদিন ধরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছিল বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের! সদ্য গায়িকার জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ্যে আসতেই এমনটি রটেছিল। সেই সব ছবিতে দেখা যায়, স্বামী রোহনপ্রীত ছিলেন না তার জন্মদিন উদযাপনে। আর তা দেখেই গুঞ্জন রটেছিল বিচ্ছেদের পথে নেহা- রোহনপ্রীত।

তবে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রোহনপ্রীতের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে সেই জল্পনায় ইতি টানলেন খোদ নেহা। ইনস্টাগ্রামে পোস্ট করা সেইসব ছবিতে ধরা পড়েছে তাদের রসায়ন। ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘স্বামীর সঙ্গে সেরা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত। বলেছেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’

পোস্টের কমেন্টবক্সে চোখ রাখতেই দেখা যায়, অনুরাগীদের সব মজার মন্তব্য। নেহা ও রোহনপ্রীতের সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে, সেটা দেখে অবশ্য খুশি অনুরাগীরা।

নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *