অপু বিশ্বাস ও সাইমন ভক্তদের জন্য সুখবর

ঢাকাই সিনেমার ‘বিউটি কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ঈদ উৎসবে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এখন অপুর ভক্ত-অনুরাগীরা ঈদ এলে প্রেক্ষাগৃহে তার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন।

গত ঈদুল ফিতরে তার কোনও সিনেমা মুক্তি পায়নি। এতে তার ভক্তরা কিছুটা মন খারাপ করেছিলেন। তবে এবার ঈদে অপু স্বমহিমায় প্রেক্ষাগৃহে ফিরছেন।

এবার ঈদুল আজহায় অপুর প্রযোজনায় প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দর্শকের উপহার দিচ্ছেন। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার অভিনয়ও করছেন অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

তিনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, রোজার ঈদে ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে দিতে পারি নাই। কিন্তু এইবার দিতে মুক্তি দিবো সে লক্ষ্য নিয়ে সব কাজ চলছে।

‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।

সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’

প্রসঙ্গত, অপু-সাইমন ছাড়াও ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *