Home বিনোদন এবার সিলেটে নৌকার প্রচারণায় নায়ক ফেরদৌস

এবার সিলেটে নৌকার প্রচারণায় নায়ক ফেরদৌস

0
133

সম্প্রতি শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস। যদিও সেই প্রার্থী ভোটে হেরে গেছেন। তবে এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন এ চিত্রনায়ক।

বুধবার বিকেলে সিলেট মহানগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় লিফলেট বিতরণ করেন এবং তাকে দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা।

গণসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ জুন নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে।

এই চিত্রনায়ক আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। নৌকা জয়ী হলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

এদিকে আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন ফেরদৌস। তবে দলটি মনোনয়ন দিয়েছে মোহাম্মদ এ আরাফাতকে। ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here