বাসাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “মজবুত হলে পুষ্টির ভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে (৭-১৩ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে সোমবার (১২জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীসহ প্রমুখ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *