Home বিনোদন পরীমণি অনেক স্ট্রং, তাকে যেন ভুল না বুঝি: অপু বিশ্বাস

পরীমণি অনেক স্ট্রং, তাকে যেন ভুল না বুঝি: অপু বিশ্বাস

0
195

ঢালিউডে আলোচিত জুটি পরীমণি ও শরিফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে। সম্প্রতি ৩ অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে।

এ ঘটনার পর পরীমণি ও রাজের দাম্পত্য টিকবে কিনা সেটি নিয়েই চলছে নানা জল্পনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৫ জুন) রাতে দেশের একটি গণমাধ্যমে লাইভে এসে এমনটাই জানান এ নায়িকা।

পরী-রাজ প্রসঙ্গ টেনে অভিনেত্রী অপু বিশ্বাস এক গণমাধ্যমে বলেছেন অপু বিশ্বাস এক গণমাধ্যমে বলেছেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অভিনেত্রী বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

এ সময় পরীমণির উদ্দেশে অপু আরও বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও দশজন শিখতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here