Home বিনোদন এই পুরস্কার আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে: মিম

এই পুরস্কার আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে: মিম

0
122

কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন বিদ্যা সিনহা মিম। সদ্য অনুষ্ঠিত হওয়া ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

তিনি বর্তমানে ভারতের কলকাতায় আছেন। সেখানে থেকেই বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেত্রী।

পরে এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘ডেফিনেটলি ভালো লাগছে। ভারতে পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিজ দেশের সিনেমায় অভিনয় করে পুরস্কার পেলাম আরেকটি দেশ থেকে, এটা তো সত্যিই খুশির খবর। আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই পুরস্কার।

তিনি আরও বলেন, ‘পরাণ আমাদের দেশের দর্শকপ্রিয় একটি সিনেমা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানান দেশে মুক্তি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। আমার নিজেরও একটি পছন্দের সিনেমা পরাণ। সেটার জন্য পুরস্কার পেলাম, খুশি তো অবশ্যই।’

‘টেলিসিনে অ্যাওয়ার্ড একটি সম্মানজনক পুরস্কার। আমি, আফজাল হোসেন ভাই, চঞ্চল দাসহ বেশ কজন এসেছি। পুরস্কার পাওয়ার পর দুই দেশের শিল্পীরাও প্রশংসা করছেন। এটা আমাকে মুগ্ধ করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here