লাল শাড়িতে নজর কাড়লেন জয়া আহসান

জয়া আহসান তার অভিনয়ে মুগ্ধ করেছেন দুই বাংলার দর্শকদের। শুধু অভিনয় নয়, তার রূপের সৌন্দর্যেও কমতি নেই তার। বয়সের সংখ্যাকে শুধু সংখ্যা হিসেবেই রেখে ঈর্ষণীয় রূপের জৌলুস এখনো দারুণভাবে ধরে রেখেছেন তিনি।

প্রায়ই তাকে স্টাইলিশ সাজপোশাকে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। সেই ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’র প্রচারের জন্য হওয়া বিশেষ ফটোশুটের কিছু ছবি এখন ঘুরে বেড়াচ্ছে জয়ার ফেসবুক ও ইনস্টাগ্রামের দেয়ালে। আর এই নিয়ে চলছে ভক্তদের ব্যাপক আলোচনা।

প্রমোশনাল ফটোশুটের জন্য তিনি পরেছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। দৃষ্টিনন্দন এই লাল শাড়ি জুড়ে ছিল কমলা জ্যামিতিক প্যাটার্নের নকশা। এর সঙ্গে পরেছিলেন একই কাপড়ে তৈরি বড় গলার হাতাকাটা ব্লাউজ। ব্লাউজটি ছিল গরমের জন্য একদম মানানসই।

এছাড়া শাড়ির সঙ্গে খুব বেশি গয়না পরেননি জয়া। কান খালিই ছিল। গলায় পরেছিলেন আকর্ষণীয় সবুজ বিডসের চোকার। এতে ছিল ল্যাকার প্যাটার্নের এমবেলিশমেন্ট। হাতে ছিল স্টাইলিশ ঘড়ি।

শাড়ির পাশাপাশি ভক্তদের নজরে এসেছে জয়ার একদম মিনিমাল মেকআপ লুক। খুব হালকা বেজ মেকআপের ওপর আলতো করে ব্লাশঅন বুলিয়ে নিয়েছেন। চোখ সাজান আইলাইনার, মাসকারা ও হালকা শিমারি টোনের ন্যুড বাদামি আইশ্যাডোয়। ঠোঁট এঁকেছেন ন্যুড বাদামি লিপস্টিকে। কপালে ছিল ছোট্ট লাল টিপ। চুল ছিল পাশে সিঁথি করে ঝুঁটি করা। সব মিলিয়ে গরমে জয়ার এই লাস্যময়ী লুক ভক্তদের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *