এতো বড় অভিযোগ মেনে নেওয়ার পাত্রী আমি নই: পরীমণি

শরীফুল রাজের ফেসবুক থেকে গত সোমবার দিবাগত রাতে কিছু ‘গোপন’ ছবি ও ভিডিও প্রকাশ হয়। যেখানে রাজ ও ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে পাওয়া গেছে মদ্যপ অবস্থায়।

ভিডিওতে তাদের কথাবার্তাও ছিল অশ্লীল। যা নিয়ে বেজায় ক্ষেপেছেন পরী। তার রাগের কারণ ‘গোপন’ ভিডিও না, পরীকে নিয়ে মন্তব্য করায়।

বিষয়টি নিয়ে পরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আজকে সারাদিন বিষয়টি পর্যবেক্ষণ করেছি। সকাল থেকেই আমি বিরক্ত। এখানে আমার নাম কেন জড়ানো হলো। সেই প্রশ্ন আমার শুরু থেকেই। এখন আমার কথা হচ্ছে এতো বড় একটি ঘটনা ঘটে গেল সারাদিন তারা দুজন কেউই সাইবার ক্রাইমে গিয়ে বিষয়টি নিয়ে প্রশাসনের সহযোগিতা চায়নি। উলটো আমার নাম ছড়ানো হচ্ছে।

তাই আমি দায়িত্ব নিয়ে সাইবার ক্রাইম ইউনিটে যাব। ঘুম থেকে উঠেই আজ (বুধবার) এ বিষয়ে তদন্তের ব্যবস্থা নেব। এতো বড় অভিযোগ মেনে নেওয়ার পাত্রী আমি নই। কে করেছে এমন অপরাধ সেটা এখন আমি খুঁজে বের করার চেষ্টা করব। তাদের যেহেতু মাথা ব্যথা নেই, তাই আমিই মাথা ব্যাথা নিলাম। কারণ আমি মিথ্যে অপবাদ মাথায় নেব না।’

রীমণি বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’

এ সময় দাম্পত্য জীবনে টানপোড়ন চলছে উল্লেখ করলে পরী বলেন, ‘এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারও পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে। গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না!’

এর আগে আজ মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *