প্রায় দুই দশক আগে মডেলে হিসেবে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। সেই থেকে শুরু। অভিনয় ও বিজ্ঞাপনে সমানতালে কাজ করতে থাকেন। সেগুলোই তাঁকে জনপ্রিয় করে তোলে।
দীর্ঘ ক্যারিয়ারে একসময় সহকর্মীরা যখন সুসময় পার করছিলেন, তখন ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে হয় তাঁকে। শুরু হয় নানা চড়াই–উতরাই। তিনি রাফিয়াথ রশিদ মিথিলা। আজ বৃহস্পতিবার (২৫ মে) এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৪ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন।
শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাই শেলফ অ্যালেন স্বপন’-এ ন্যাচারাল অ্যাক্টিং-এর মধ্য দিয়ে মিথিলা ফের আলোচনায় এসেছেন। এই ওয়েব সিরিজে অভিনয়ের কারণে বেশ কিছুদিন যাবত ধারাবাহিকভাবেই আলোচনায় আছেন তিনি। যেহেতু মিথিলা কলকাতার নির্মাতাকে বিয়ে করেছেন। তাই তিনি কখনও ঢাকায় থাকেন, আবার কখনও কলকাতা থাকেন।
ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ‘অমানুষ’ ‘নুলিয়াছড়ির ‘সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
