অবশেষে বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দেক নগরীর ভেড়ীপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পর তাকে আরএমপি কার্যালয়ে আনা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *