Home আলোচিত ব্যক্তিগত নানা অজানা তথ্য প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ

ব্যক্তিগত নানা অজানা তথ্য প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ

0
155

আর সবার মতো জনপ্রিয় তারকাদেরও আছে ব্যক্তিগত জীবন, যার অনেক কিছুই থাকে পাঠকের অজানা। এই অজানা বিষয় নিয়েই কৌতুল দর্শক। ব্যক্তিগত নানা প্রশ্নের মুখে উত্তর দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ…

প্রশ্ন: অভিনয় আপনার প্রাণ। সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?

তাসনিয়া ফারিণ: আমি গানও গাইতে পারি– একথা কমবেশি অনেকেই জানেন। গানের প্রতি অন্যরকম ভালোলাগা আছে। অভিনয় না করতে পারলে গান গাইব।

প্রশ্ন: আপনার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে বোকা বানানো যায়?

তাসনিয়া ফারিণ: মানুষকে সহজেই বিশ্বাস করি। এমনও হয়, কেউ কিছু মজা করে বললেও আমি সেটা সত্যি বলে ধরে নিই। যে জন্য মাঝেমধ্যে সমস্যার পড়তে হয়।

প্রশ্ন: রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় গিয়ে টায়ার পাংচার হয়ে গেল। আপনি টায়ার পরিবর্তনও করতে জানেন না। কী করবেন তখন?

তাসনিয়া ফারিণ: কাছের কাউকে ফোন করব। অবশ্যই তিনি আমাকে এ বিপদ থেকে উদ্ধার করবেন।

প্রশ্ন: দেশের কোনো এক জায়গায় গিয়ে দেখলেন, কেউ চিনতে পারছে না। কী করবেন?
তাসনিয়া ফারিণ: এ রকম হলে ভালোই হয়। মনে হবে আমি স্বাধীন। নিজের মতো করে চলাফেরা করতে পারব। ব্যস্ত জীবনে দম ফেলার সুযোগ খুবই কম। সাধারণ মানুষের মতো হতে মাঝেমধ্যে ভালো লাগে। এ রকম পরিস্থিতি অনেকবারই হয়েছে।

প্রশ্ন: ভূত দেখলে কী করবেন?
তাসনিয়া ফারিণ: ভূত বলে কিছু আছে নাকি? বিশ্বাস করলে তো অজ্ঞান হয়ে যেতাম।

প্রশ্ন: কোন পরিস্থিতিতে পড়লে কাউকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছা হয়?

তাসনিয়া ফারিণ: বিরক্তিকর কিছু মানুষকে চড় মারতে চাই। যাদের নাম বলতে চাই না। তাহলে বিপদে পড়তে হবে [হা হা]।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here