Home আলোচিত এবার স্বাস্থ্যমন্ত্রীর বড়শি দিয়ে মাছ ধরার ছবি ভাইরাল!

এবার স্বাস্থ্যমন্ত্রীর বড়শি দিয়ে মাছ ধরার ছবি ভাইরাল!

0
104

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাপড় সেলাই এবং বড়শি দিয়ে মাছ ধরার ছবি ভাইরাল হওয়ার পর এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মাছ ধরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ছবিতে দেখা যাচ্ছে, রাতের বেলায় বড়শি দিয়ে মাছ শিকার করেছেন তিনি। সেখানে বড়শিতে ঝুলছে একটি কার্প জাতীয় মাছ। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বহুদিন পর বড়শিতে মাছ শিকার!’। শনিবার (২১ নভেম্বর) রাতে মন্ত্রীর ফেসবুক পেজ থেকে ছবিটা শেয়ার করা হয়।

 

এর আগে শনিবার বিকালের দিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আহমেদ সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) তার ফেরিভাইড ফেসবুক পেজে এমন দুটি ছবি পোস্ট করেছেন। পোস্ট করা ছবিতে দেখা যায়, সিঙ্গার কোম্পানির একটি সাদা রঙের মেশিনে বসে কিছু একটা সেলাই করছেন প্রধানমন্ত্রী।

 

অন্য একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী বড়শিতে গাঁথা বড় আকারের একটি তেলাপিয়া মাছ নিয়ে সুতা উঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। চোখে-মুখে তৃপ্তির ছাপ।

 

তার পেছনে দেখা গেছে, দুটি বড়শি লেকে পাতা আছে। পাশে একটি বেতের মোড়া। ধারণা করা হচ্ছে, সাতসকালে হাঁটাহাটি শেষে মোড়ায় বসে নিজ হাতেই বড়শিতে মাছ শিকার করেছেন প্রধানমন্ত্রী।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন ছবি ভাইরাল হওয়ায় অনেকেই প্রশংসা করছেন।

 

ছবি দুটি পোস্ট করে সালমান এফ রহমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্পূর্ণ মানব। তিনি সাফল্যের সঙ্গে ১৭০ মিলিয়ন বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। এক মিলিয়ন রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন। কিন্তু এখনো তিনি রান্না, মাছ ধরা এবং সেলাই উপভোগ করার জন্য সময় খুঁজে পান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here