Home দেশের খবর সিলেটের মেয়র আরিফুল করোনাভাইরাসে আক্রান্ত

সিলেটের মেয়র আরিফুল করোনাভাইরাসে আক্রান্ত

0
140

নজর২৪ ডেস্ক- নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

 

করোনার উপসর্গ দেখা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার আরিফুল হক চৌধুরী ও নুর আজিজুর রহমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। রাতেই করোনা পজিটিভ ফলাফল আসে। নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

 

মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, গতকাল পর্যন্ত তাঁর গলা ব্যথা ছিল। আজ শরীর অনেক ভালো। বাসায় আইসোলেসনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। কোনো ধরনের সমস্যা নেই বলেও জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

 

কয়েক মাস আগে আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীও করোনাভাইরাসে আ্ক্রান্ত হয়েছিলেন। তখন আরিফুলের পরীক্ষা হলেও ফল নেগেটিভ এসেছিল।

 

সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ২০২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here