ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সিলেটের মেয়র, কাউন্সিলরদের পদযাত্রা
নজর২৪, সিলেট- সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস এলাকায় গণধর্ষণের ঘটনায় সিলেটে পুলিশ কমিশনার কার্যালয় অভিযুখে পদযাত্রা করেছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে ঘটনাকারী ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আব্দুল আলীম শাহ জানিয়েছেন, এমসি কলেজের ক্যাম্পাসে গৃহবধু ধর্ষণের প্রতিবাদে…
