কালিয়াকৈরে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্ষক আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ চান্দরা মল্ডল পাড়া এলাকায় শুক্রবার সন্ধায় ৫ বছরের শিশু প্রিয়া আক্তার কে ধর্ষনের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা ধর্ষক আলী আজগর (৫২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার ভিকটিম শিশুকে মুমুর্ষ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদাসিমলা ইউনিয়নের মাইজবাড়ি চকপাড়া গ্রামের শাহজাহান মিয়া কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চান্দরা মন্ডল পাড়া এলাকার আফজাল হোসেনের বাড়িতে স্ত্রী কন্যা নিয়ে ভাড়ায় থেকে স্থানীয় লিবার্টি গার্মেন্টেসে চাকুরী করে আসছিলেন। শুক্রবার সন্ধায় তার শিশুকন্যা প্রিয়া আক্তার (৫) বাড়ির পাশেই খেলা করার সময় একই পাড়ার বারেক মন্ডলের বাড়ির ভাড়াটিয়া আলী আজগর (৫২) ললিপপ কিনে দেয় এবং ফুল তুলে দেওয়ার কথা বলে মন্ডল পাড়ার পশ্চিম পাশের গজারী বনে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয়। এসময় শিশুটি ডাক চিৎকার দিতে থাকলে ধর্ষক তাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালায়।

শিশুটি কান্না করতে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় বাসায় নিয়ে আসে। তার প্রসাবের রাস্তা ছিড়ে রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয় বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষককে আটক করে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়। ধর্ষক আলী আজগর রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আজাহার আলীর পুত্র। সে কালিয়াকৈর পৌর এলাকার চান্দরা মন্ডল পাড়া আব্দুল বারেক মন্ডলের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে আসছিল।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার জানান, ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *