Home বিনোদন মুখ খুললেন শাকিব খানের নতুন নায়িকা ইধিকা পাল

মুখ খুললেন শাকিব খানের নতুন নায়িকা ইধিকা পাল

0
226

নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। যার শিরোনাম ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পালকে।

বিষয়টি নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র। কলকাতার ছোট পর্দার সব নায়িকাদের পেছনে ফেলে সোজা শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগ এলো তাঁর ঝুলিতে।

সব ঠিক থাকলে আগামী ৮ মে শাকিব খানের বিপরীতে ক্যামেরার সামনে দাড়াবেন ইধিকা পাল। এ প্রসঙ্গে জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে দেশী সুপারস্টারের বিপরীতে অভিনয় নিয়ে এখনই সরাসরি কথা বলতে নারাজ এই অভিনেত্রী।

তিনি বললেন, ‘আমি এ মূহুর্তে এই বিষয়ে কোনো কথা বলছি না। কিছু দিন বাদে এই বিষয়ে কথা বলব।’

এদিকে ইধিকা পালকে মিডিয়ায় পরিচয় করাবেন কবে জানতে চাইলে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘হাতে সময় কম। পরিচয় করানোর আগে শুটিং শেষ করা এখন সবচেয়ে বড় বিষয়। তবে সিনেমা মুক্তির আগে নায়িকাকে নিয়ে প্রেস কনফারেন্স করব।’

ওপার বাংলার ছোট পর্দায় সুপরিচিত মুখের মধ্যে অন্যতম ইধিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। আর এই ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন ইধিকা। দুটি জনপ্রিয় ধারাবাহিকে খল নায়িকার চরিত্রেও দেখা যায় তাকে।

অভিনয়ে জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা সম্পন্ন করে এরপর অভিনয় জগতে পা রাখেন তিনি।

আপাতত অপেক্ষা ‘প্রিয়তমা’র নায়িকা হিসাবে ইধিকার নামের আনুষ্ঠানিক ঘোষণার। এই সিনেমাটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here