হে আল্লাহ, এই দুনিয়ায় মতো জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন: সানা

বিনোদন ডেস্ক- শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে সানা খানের একজন মুফতিকে বিয়ের খবরে তোলপাড় ভারতীয় মিডিয়া। কয়েকমাস আগেই অভিনয় থেকে ধর্মের টানে অবসর নেওয়ার ঘোষণার পর এবার বিয়েটাও সেরে ফেললেন তিনি।

 

২১ নভেম্বর সুরাটে এক মুসলিম ধর্মগুরুকে বিয়ে করেন তিনি। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ।

 

বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে। এবার নাম বদলেছেন অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের আগে যোগ করেছেন স্বামীর নাম। ইনস্টাগ্রামে এখন তাঁর নাম দেখা যাচ্ছে সাইয়িদ সানা খান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সানা খান ও তার স্বামীর বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল এই অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর জন্য আমরা বিয়ে করেছি, আল্লাহ এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন।’

 

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *