Home আলোচিত সুর পাল্টালেন সব্যসাচী, দুষলেন বাংলাদেশি সাংবাদিকদের

সুর পাল্টালেন সব্যসাচী, দুষলেন বাংলাদেশি সাংবাদিকদের

0
216

গত জানুয়ারি মাসের ঘটনা। খবর ছড়িয়ে পড়ে, অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দিয়েছিলেন সব্যসাচী।

জানুয়ারিতে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন সব্যসাচী। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এখন নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।’

এরপর দুই বাংলাতে এটা নিয়ে তুমুল চর্চা হয়। তবে সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতা জানালেন, তিনি অভিনয় ছাড়ছেন না। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অভিনয় ছাড়া প্রসঙ্গে সব্যসাচী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘মোটেই নয়। দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, আর কোনোদিন অভিনয় করব না।’

বাংলাদেশি সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে অভিনয় ছাড়ার কথা বলেছিলেন বলে জানান তিনি। সব্যসাচী বলেন, ‘আমার পরের ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না বলায় প্রশ্ন এলো, আমি অবসর নিচ্ছি কি না। আমিও বললাম, তাহলে তাই। আসলে তাদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ওরকম উত্তর দিই। আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here