সালমানের স্ত্রী দিশার এটি দ্বিতীয় বিয়ে, আছে দুই সন্তানও

বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার (২ মে) সামাজিকমাধ্যমে এ তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা নিজেই।

সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। বিস্তারিত জানতে সালমান মুক্তাদিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এদিকে সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে। স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। আর ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে প্রকাশ করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও ছিল স্বামীর উপস্থিতি। এক সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করতেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে দিশা তার ফেসবুকের মাধ্যমে সালমান মুক্তাদিরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

পূর্বের স্বামীর সঙ্গে দিশা ও তার দুই সন্তান

বেশ কিছুদিন আগে এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, ‘আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন।’

অথচ তার আগেই ঘর বাঁধলেন সালমান! তবে সেই কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক ব্যাচেলর থেকে সালমানকে শুভেচ্ছা জানালেন।

এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *