ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ীর ধীর গতি

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর‌কে কেন্দ্র করে প্রিয় জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বা‌ড়ি যা‌চ্ছে হাজারো মানুষ। তারই ধারাবাহিকতায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি থাকলেও গাড়ি চলছে ধীর গতিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হতে থাকে। সড়কটিতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ ব্যক্তিগত যানবাহন বেশি দেখা গেছে। কম ভাড়ায় খোলা ট্রাকেও গন্তব্যে যাচ্ছে মানুষ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের বিভিন্নস্থানে পুলিশ নিরলস পরিশ্রম করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহাসড়‌কে ভোররা‌তে কিছুটা গা‌ড়ির চাপ ছিল। ত‌বে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পরিবহনগু‌লো সেতুর গোল চত্বর থে‌কে ঘু‌রি‌য়ে আঞ্চ‌লিক সড়‌কে দেওয়ায় মহাসড়‌কের এ‌লেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কে চাপ ক‌মেছে। ফ‌লে কোনো যানজট নেই।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *