Home দেশের খবর কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা

0
97

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আল-আমিন ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে উপজেলার কেরানীপাড়া এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ১ জনের নাম ও অঙ্গতনামা ২/৩ জন উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে আল-আমিন ইসলামের পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই উপজেলার উত্তর ঘনেশ্যাম মৌজায় বায়না সূত্রে ৫ শতক জমি নিয়ে বসতঘর তৈরী করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে আল-আমিনের পরিবার। এদিকে ৫ মাস যাবত উক্ত জমি নিজের দাবী করে ভোগদখলের চেষ্টা করলে আশরাফুল ইসলাম লেবু (৪১) এর সাথে আল আমিনের পরিবারের বিরোধ বাধে। উক্ত বিরোধের জের ধরে গত ১৯ এপ্রিল ইফতারে আগে আল আমিনের বাড়িতে গিয়ে গালাগাল, কথা-কাটাকাটি ও হামলা করার চেষ্টা করে লেবু গংরা। এনিয়ে আল আমিনের পরিবার চিল্লাচিল্লি করলে তারা হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে আল-আমিন বলেন, সম্পুর্ন টাকা নিয়ে জমির ভোগদখল করার সুযোগ দিলেও, আজকাল করে দীর্ঘদিনেও সে জমি রেজিস্টারি করে দিচ্ছেনা আশরাফুল আলম লেবু। এ নিয়ে তাকে লিগ্যাল নোটিশ করলে তারা আমাকে বসতবাড়ীতে হামলা চেষ্টা করে আমার পরিবারের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

অভিযুক্ত আশরাফুল ইসলাম লেবুকে একাধিক বার মুঠোফনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here