মির্জাপুরে ওসির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিমের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় থানার হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস.এম মনসুর মুসা, মির্জাপুর ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান, দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, মির্জাপুর থানার ইন্সপেক্টর তদন্ত গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মোশারফ হোসেন প্রমুখ।

এছাড়া বিভিন্ন পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন, মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম।

পরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করায় থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *