Home আলোচিত মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি: হিরো আলম

মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি: হিরো আলম

0
171

হিরো আলমকে জড়িয়ে সম্প্রতি বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদের একটি মন্তব্যে সারা দেশে তোলপাড় শুরু হয়। সংস্কৃতি অঙ্গনের এ ব্যক্তিত্ব বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে।

মামুনুর রশিদের এমন মন্তব্যের বিপরীতে কথা বলতে লাইভেও আসেন হিরো আলম। এরইমধ্যে ফেসবুকে রুচিবিষয়ক একাধিক স্ট্যাটাসও দিয়েছেন আলোচিত এই ইউটিউবার।

কয়েকদিন আগে দেওয়া এক স্ট্যাটাসে হিরো আলম জানান, ‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করছেন।

এবার তিনি জানালেন, মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছেন, সেজন্য সবার কাছে দোয়াও চাইলেন।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি স্ট্যাটাস দেন হিরো আলম।

স্ট্যাটাসে হিরো তিনি লেখেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।

স্ট্যাটাসের সঙ্গে হিরো আলম কয়েকটি ছবিও জুড়ে দেন। ছবিতে তাকে ফরমাল পোশাক পরতে দেখা যাচ্ছে।

গেল মাসের শেষের দিকে অর্থাৎ রমজানের শুরুর দিকে একটি ইসলামি গান মুক্তি দিয়েছেন হিরো আলম। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করেছেন আব্দুল কাদির হাওলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here