আ.লীগ জনগণের পাওনা বুঝিয়ে দেয়; লুটপাট করে বিএনপি- মতিয়া চৌধুরী

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: আওয়ামী লীগ ভোট নিয়ে জনগণের পাওনা বুঝিয়ে দেয়। আর বিএনপি লুটপাট করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী৷ শনিবার (১৫ এপ্রিল) শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা উচ্চবিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করেন। তিনি বছরের শুরুতে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। নারী শিক্ষার উন্নয়নে মায়েদের মোবাইল ফোনে উপবৃত্তি পাঠান। করোনার সময় কোটি কোটি দরিদ্র মানুষের মোবাইলে আড়াই হাজার করে টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে করোনার টিকাও দিয়েছেন। পাশাপাশি ইসলামের উন্নয়নে মডেল মসজিদ নির্মাণ, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন ও কওমি মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন। জনগণের প্রতিটি পয়সার হিসাব দেন তিনি।’

বিএনপি এতিমের টাকা চুরি করে বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে হাওয়া ভবন-খাওয়া ভবন খুলে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন। বিদেশে বসে নির্বাচন বাণিজ্যও করেন তিনি। এই হলো আওয়ামী লীগ ও বিএনপি’র পার্থক্য।

বিতরণ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *