Home দেশের খবর ঢাকা মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পাঞ্জাবী বিতরণ

মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পাঞ্জাবী বিতরণ

0
271

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জুবায়ের সিদ্দিকীর উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে ২শত ৫০জন ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় এ ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।

এসময় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য আতিকুর রহমান সিকদার, হালিম সিকদার, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা, আজগানা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আজগানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্বাস আলী, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মনির, জাহাঙ্গীর, জসিম, রাজিব হোসেন, লাবু মিয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঞ্জাবী বিতরণ শেষে জুবায়ের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমার নিজস্ব অর্থায়নে আমার ইউনিয়নে আওয়ামী লীগের জন্য নিবেদিত ২৫০জন নেতাকর্মীর মাঝে পাঞ্জাবী উপহার দিয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here