রূপগঞ্জে আ.লীগ নেতার অর্থায়নে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনছর আলীর অর্থায়নে দুই হাজার নারী ও পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইছাপুরা মোস্তফা মঞ্জিলে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোমেন মিয়া, সহ-সভাপতি ফারুক মিয়া, ২ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, আবু তাহের, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিমন, সাইফুল ইসলাম মামুন, ফরিদ ভূঁইয়া প্রমুখ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *