Home প্রধান খবর আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে: নোবেল

আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে: নোবেল

0
497

ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে খ্যাতি পেয়েছেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য কিংবা ঘটনার কারণে সমালোচিত হয়েছেন এই শিল্পী।

এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস দিয়েছেন নোবেল।

এবার এ গায়ক জানালেন, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক। সঙ্গে এও বলেন, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি।

এই গায়কের কথায়, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন। তাদের কথায়- হতাশ হবেন না ভাই। ক’দিন পর আবার সব আগের মতো হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here