কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাজদিঘী সাহেরারফুল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় (৮ এপ্রিল) সাহেরাফুল মাদ্রাসার উদ্যোগে এ ইফতার হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোশারফ হোসেন মেম্বার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ঈদগাঁ মাঠের সভাপতি কদ্দুস মাষ্টার, মাদ্রাসার সহ-সম্পাদক ও ঈদগাহ মাঠের সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন, সপ্তরুপা যুব সংঘের সভাপতি শাহিনুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও মাদ্রাসার প্রস্তাবক সিরাজুল ইসলাম, কবরস্থানের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ে ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
এসএইচ
