শেরপুর গারো পাহাড়ে নতুন উদ্ভিদের সন্ধান পেলো বিজ্ঞানীরা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুর জেলার গারো পাহাড় থেকে নতুন ধরনের উদ্ভিদের খোঁজ পাওয়া গিয়েছে। এর বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে টাইফোনিয়াম ইলাটাম।

 

জানা গেছে, দেশের উদ্ভিদবিজ্ঞানীর একটি দল সারাদেশের সমস্ত বনাঞ্চলে খোঁজ করে গত চার বছরে চারটি নতুন উদ্ভিদের সন্ধান পেয়েছেন। এরমধ্যে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ২টি , শেরপুরের গারো পাহাড়ে ১টি এবং পার্বত্য চট্টগ্রামে ১টি। এই চারটি উদ্ভিদই কচুজাতীয়। এ নিয়ে বিশ্বের উদ্ভিদকুলে চারটি নতুন নাম যোগ করেছে বাংলাদেশ।

 

চার উদ্ভিদ আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের সাবেক পরিচালক হোসনে আরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *