Home দেশের খবর ঢাকা শ্রমিক নেতা হাসেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শ্রমিক নেতা হাসেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

0
154

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মেয়ের শ্বশুরবাড়িতে খুন হওয়া শ্রমিক নেতা হাসেম মিয়া ওরফে হাসুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। রোববার (২এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিক ঐক্য পরিষদ, ব্যবসায়ীবৃন্দ ও মির্জাপুরবাসীর ব্যানারে পুরাতন বাসস্ট্যান্ড ঘেরাও করে এ মানববন্ধন হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম-সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন প্রমুখ। এছাড়া মানববন্ধনে অংশ নিয়ে পোষ্টকামুরী গ্রামবাসী, নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মানববন্ধনের একাত্মতা প্রকাশ করে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ইতিমধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িত এক আসামীকে আটক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অন্যান্য আসামীদের আটকের মাধ্যমে কঠোর বিচার ব্যবস্থার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। এসময় তিনি বাদী পক্ষ, এলাকাবাসীসহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here