রংপুরে এক সপ্তাহে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৫৭

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: গত ১ সপ্তাহে নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে রংপুরের ৮ থানার ১৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ সুপারের পক্ষে এ তথ্য জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম।

জানা যায়, রংপুর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৫ মার্চ ২৪ ঘণ্টায় ২৯ জন, ২৬ মার্চ ৩৮ জন, ২৭ মার্চ ৩৯ জন, ২৮ মার্চ ২২ জন, ২৯ মার্চ ১৮ এবং ৩১ মার্চ ৩১ জনসহ ১ সপ্তাহে ১৫৭ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গত ১ সপ্তাহে রংপুর কোতয়ালী থানা ৫ জন, গংগাচড়া থানা ১৬ জন, বদরগঞ্জ থানা ১৭ জন, মিঠাপুকুর থানা ৩২ জন, পীরগঞ্জ থানা, ৩২ জন, পীরগাছা থানা ১৭ জন, কাউনিয়া থানা ১০ জন এবং তারাগঞ্জ থানা ৪ জনসহ ১৩৩ জনকে গ্রেফতার করে। বাকী ২৪ জনকে গ্রেফতার করেছে রংপুর জেলা ডিবি পুলিশ। তবে থানা পর্যায়ে সর্বোচ্চ ৩২ জনকে করে গ্রেফতারে করেছে মিঠাপুকুর থানা পীরগঞ্জ থানা। গ্রেফতারের তালিকায় সর্বোনিম্ন কোতয়ালি থানা ৫ জন এবং তারাগঞ্জ থানা ৪ জন।

এ বিষয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে রংপুর জেলা পুলিশের রুটিন অনুযায়ী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *