Home বিনোদন জন্মদিন মায়ের সঙ্গে কাটাব: সিয়াম নাসির

জন্মদিন মায়ের সঙ্গে কাটাব: সিয়াম নাসির

0
108

ছোটপর্দার পরিচিত মুখ সিয়াম নাসির। ক্যারিয়ার শুরু থেকে নাটকে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। ‘নাইন অ্যান্ড হাফ’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের পরিচিত হয়ে উঠেন শোবিজ অঙ্গনে। অভিনয়ের দক্ষতা দেখিয়ে ইতোমধ্যেই তিনি দর্শকের কাছে পরিচিত হয়ে উঠছেন।

আজ শনিবার (০১ মার্চ) এই অভিনেতার জন্মদিন। বাবা মারা যাওয়ার পর তার কাছে জন্মদিন বা কোন উৎসবই ভাল লাগে না বলে জানান।

এই অভিনেতা বলেন, ‘শুটিং ছিল কিন্তু পেকাপ করেছি। সারাদিন আম্মার সাথে আজ কাটাব। বাবা মারা যাওয়ার পর কোনো উৎসব আমার কাছে উৎসব মনে হয় না।’

জন্মদিনের প্ল্যান নিয়ে এই অভিনেতা বলেন, ‘বাবার কবর জিয়ারত করতে যাব, সেই সাথে এতিমখানার বাচ্চাদের ইফতার করানোর প্ল্যান আছে। আর বাকিটা সময় মায়ের সঙ্গে কেটে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here