Home প্রধান খবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে

0
96

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

শনিবার (১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

তিনি জানান, শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সাধারণ সেলে বন্দি হিসেবে ছিলেন।

তিনি আরও জানান, শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তবে কী কারণে স্থানান্তর করা হচ্ছে সেই বিষয়ে কিছু বলেননি শাহজাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here