সত্য তথ্য প্রকাশ করলে সরকার সাংবাদিকের বাধা দেবে না: আইনমন্ত্রী

মিথ্যা তথ্যের জন্য প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে মিথ্যা তথ্যের বিরুদ্ধে, সাংবাদিকতার বিরুদ্ধে নয়।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, যে মামলা করা হয়েছে- সেটা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে। আপনারা নির্ভীক সাংবাদিক আমি স্বীকার করি।

তিনি বলেন, ‘যদি সত্য তথ্য প্রকাশ করেন, তাহলে কোনোমতেই এই সরকার সাংবাদিকদের বাধা দেবে না।’

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা হয়েছে, সেখানে একটি ভিডিও ক্লিপের কথা আছে। সেখানে যে তথ্য-উপাত্ত আছে, তাতে মামলাটি পরীক্ষা নীরিক্ষার জন্য ডিজিটাল সেলে পাঠানোর প্রয়োজন হয়নি। এই মামলায় ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যাবহার হয়নি।

কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *