Home প্রধান খবর একমাস রান্না শেখাবেন সাফা কবির

একমাস রান্না শেখাবেন সাফা কবির

0
371

রমজান উপলক্ষে স্বাস্থ্যকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। রমজান মাসজুড়েই তিনি ভিন্ন ভিন্ন আইটেম রান্না করে দেখাবেন।

তবে কোনো টিভি চ্যানেলে নয়, এ কাজটি তিনি করছেন তাঁর ফেসবুক পেজে। রমজানের প্রথম দিন সাফা কবির ডিমের সালাদ তৈরি করে দেখিয়েছেন। রান্নার ভিডিওটি সাফার ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

নতুন এ উদ্যোগ নিয়ে সাফা কবির বলেন, ‘রমজানের সময় ইফতারির বিষয়টি আমার খুব ভালো লাগে। সারা দিন রোজা রাখার পর সবাই একসঙ্গে ইফতার করতে বসে। যখন আমি বাসায় থাকি তখন চেষ্টা করি ইফতারের টেবিলে আমার একটি রেসিপি রাখার। সে রেসিপিগুলো সবার মাঝে শেয়ার করার জন্যই এমন উদ্যোগ।’

বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন সাফা কবির। তিনি বলেন, ‘বিশেষ দিবসগুলো ঘিরে সব সময়ই ব্যস্ততা একটু বেশি যায়। এর মধ্যে ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ করেছি। হাতে এখনো কিছু সময় আছে, এর মধ্যে আরও কিছু কাজ করা হবে।’

এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে সাফা কবিরের ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। এটি পরিচালনা করেছেন সামিউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here