গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমনের জন্মদিন ছিল গত ১৬ মার্চ। জীবনের বিশেষ দিন উপলক্ষে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যৌ নতা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। জানিয়েছিলেন, ৭৫ বছর বয়সেও বিছানায় চূড়ান্ত সক্ষম তিনি। তার এই বক্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। এবার এই লেখিকার সঙ্গে সহমত পোষণ করলেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে শ্রীলেখা জানিয়েছেন, তিনিও প্রায় লেখিকা তসলিমার পথে হাঁটেন। বলেন, আমি সামান্য জন্মদিনে নিজের পছন্দের পানীয় পান করেছি বলে সেটা নিয়ে যাচ্ছেতাই হয়েছে। এক নারী তো সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওই করে ফেললেন। আসলে আমরা হাফবেকড।
এর আগে গীতিকার কবির সুমন জন্মদিনে বলেছিলেন, আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। আমাকে সমৃদ্ধ করেছেন নারীরা। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করায় বেশ এনার্জি আমার।
বর্ষীয়ান গীতিকারের এই বক্তব্য নিয়েই ফুঁসে উঠেন শ্রীলেখা। বলেন, সক্ষম থাকা তো ভালো। শরীর ভালো থাকে। কিন্তু এই বিষয়কে দু’ভাবে দেখা যায়। আবার এটাও সত্য, তার (কবির সুমন) এ কথা যদি কোনো নারীরা বলেন, তাহলে তাকে সমাজ ছাড়বে না। আমার বাড়িতে সেলার পর্যন্ত নেই। জন্মদিনে নিজের অর্থে কেউ ম’দপান করতেই পারে। তা নিয়েই কত মন্তব্য। নারীদের নারীরাই ছোট করে। অন্যরা কী করবে?
শ্রীলেখা আরও বলেন, আমি তসলিমার সঙ্গে একমত। কোনো নারী এমন কথা বললে তাকে ধ র্ষ ণ করার বাকি রাখতো মনে হয়। আসলে আমরা সঠিক শিক্ষা পাইনি। তবে এ ক্ষেত্রে মেয়েদেরও কিছু দায় বর্তায়। মেয়েদের সেই সমতা বজায় রাখতে হবে নিজেদেরকেই।
