মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর শেখ ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার (২০মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ সেবক ও কুয়েত প্রবাসী মো. আবু সামা হাশেম।
উয়ার্শী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আওলাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ ময়নাল হক, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে সকলেই শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এস/এইচ
