Home প্রধান খবর মধ্যরাতে গুলশান থানা থেকে বের হয়ে যা বললেন শাকিব খান

মধ্যরাতে গুলশান থানা থেকে বের হয়ে যা বললেন শাকিব খান

0
220

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্ল্যাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের নামে এবার মানহানি মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় উপস্থিত হন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় মামলা করতে উপস্থিত হন শাকিব। পরে থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, রহমত উল্লাহ সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। কাল রোববার আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করতে যাবো।

শাকিব খান বলেন, রহমত উল্লাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এ বিষয়ে জড়িত। তারা তাকে ইন্ধন দিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে আমি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত বুধবার চিঠি দিয়ে প্রযোজক রহমত উল্লাহ তার নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমা নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন।

অভিযোগের একদিন পরই বৃহস্পতিবার অভিযোগকারী প্রযোজকের সঙ্গে বসেন শাকিব। বৈঠকে সিনেমাটি শেষ করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযোগের বিষয়ে মীমাংসা করতে চেয়েছেন শাকিব খান। তবে বৈঠকে কোনো ফলপ্রসূ সমাধান হয়নি। শাকিব খানের মীমাংসার প্রস্তাবে অভিযোগকারী প্রযোজক বৈঠকে কোনো সিদ্ধান্ত দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here