মাহিয়া মাহির পাশে দাঁড়ালেন নায়িকা জাহারা মিতু

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। সেই মামলায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ পুলিশের।

আজ শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাহিকে কালো বোরকাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে চর্চার বিষয় হয়ে গেছে। অনেকেই তার গ্রেফতারের নিন্দা জানাচ্ছেন।

এবার সরব হলেন নায়িকা জাহারা মিতু। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, মাহি আপু কি করেছেন? কাউকে খুন করেছেন? বিদেশে টাকা পাচার করেছেন? মানব পাচার করেছেন? নাহ তিনি এগুলোর কিছুই করেননি। তার অপরাধ তিনি বিপদে বাস্তবসম্মত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বাংলাদেশ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাই বলেছেন, তাই করেছেন।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি যা বলেছেন তা সত্যিই উচিৎ হয়নি। হয়তো তার উচিৎ ছিলো তার কাছে যে তথ্য গিয়েছে তার উপর বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর মহলের নিকট আশ্রয় প্রার্থনা করা। কিন্তু তিনি বোকামী করে বসেছেন।

এই নায়িকা আরও লিখেন- তিনি গ্রেফতার হয়েছেন, অবাক হইনি। লাইভ দেখার পর এটাই কাম্য ছিল। সত্যি বলছি। কিন্তু এতোগুলো নারী পুলিশ দিয়ে দেশে পা রাখার সাথে সাথেই কেন? তিনিতো পালিয়ে যেতেন না। তাকে ডাকা যেতো। ওখানেই কথা বলা যেতো। আমি আইনের মার-প্যাঁচ বুঝিনা, এজন্য হয়তো নিজেও অজ্ঞের মতন কথা বলতে পারি। তবে এতটুকু বুঝি তাকে একজন শিল্পী হিসেবে এতটুকু সম্মান দেওয়া যেতো।

এদিকে, গ্রেফতারের পর মাহিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কার্যালয়ে এবং পরে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। এসময় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই চিত্রনায়িকাকে গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *